পোস্টারে আপত্তিকর শব্দ, প্রেসিডেন্সিতে বহিস্কৃত দুই ছাত্রী
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত ১৪ অক্টোবর এবিভিপি-র তরফে অভিযোগ করা হয়েছিল, রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে দেওয়ালে লাগানো তাদের একটি পোস্টারের উপরে অশালীন শব্দ লিখে দেওয়া হয়েছে। ওই পোস্টারে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ছিল।
চলতি বছরের জুলাই মাসে জাতীয় ছাত্র দিবস উদ্যাপনের অঙ্গ হিসাবেই পোস্টারটি লাগিয়েছিল এবিভিপি। অভিযোগ, পোস্টারের উপরে লেখার পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর উদ্দেশেও ‘ধর্ষক’-এর মতো আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছিল।
প্রসঙ্গত, এই সিদ্ধান্ত যেদিন জানা গেল তার ঠিক একদিন আগেই সর্বপ্রথম প্রেসিডেন্সিতে সভা করেছিল আরএসএস।