ভারতে OnePlus 16 লঞ্চের জল্পনা, দাম ছুঁতে পারে ১.৪০ লক্ষ - 24 Ghanta Bangla News
Home

ভারতে OnePlus 16 লঞ্চের জল্পনা, দাম ছুঁতে পারে ১.৪০ লক্ষ

Spread the love


মুম্বই: ভারতে OnePlus 16 লঞ্চ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কাটতে পারে। সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বইয়ে সংস্থার ভারতীয় আধিকারিকরা একটি ‘ক্লোজড-ডোর’ বৈঠক করেছেন বলে দাবি করেছেন…

মুম্বই: ভারতে OnePlus 16 লঞ্চ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কাটতে পারে। সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বইয়ে সংস্থার ভারতীয় আধিকারিকরা একটি ‘ক্লোজড-ডোর’ বৈঠক করেছেন বলে দাবি করেছেন এক টিপস্টার। সেখানে নাকি ভারতে OnePlus 16 লঞ্চের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, ফোনটির সম্ভাব্য ভারতীয় দামও ফাঁস হয়েছে অনলাইনে। রিপোর্ট সত্যি হলে নতুন ফ্ল্যাগশিপটির দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

X-এ একটি পোস্টে টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) জানিয়েছেন, OnePlus India-র আধিকারিকরা সম্প্রতি মুম্বইয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানে OnePlus 16-এর ভারতীয় লঞ্চ নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি তাঁর। এই খবর সত্যি হলে ভারতে ফোনটির আত্মপ্রকাশের সম্ভাবনা এখনও রয়েছে।

ভারতে OnePlus 16 লঞ্চ নিয়ে কেন তৈরি হয়েছিল সংশয়?

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, পণ্য সংক্রান্ত কৌশলে পরিবর্তন আনছে OnePlus। সেই কারণেই ভারতে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ OnePlus 16 লঞ্চ না করার সিদ্ধান্ত নিতে পারে সংস্থা। পরিবর্তে ২০২৬-২৭ সালে ভারতীয় বাজারে কোম্পানির প্রধান আকর্ষণ হতে পারে সম্ভাব্য OnePlus 16R।

তবে সংস্থার তরফে এমন কোনও পরিবর্তিত কৌশলের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একইভাবে OnePlus 16-এর ভারতীয় লঞ্চ নিয়েও এখনও কোনও নিশ্চিত ঘোষণা আসেনি। ফলে সাম্প্রতিক বৈঠকের খবর নতুন করে জল্পনা বাড়িয়েছে। যদিও বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

ভারতে দাম ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে

OnePlus 16-এর সম্ভাব্য ভারতীয় দাম নিয়ে Smartprix-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ফোনটির দাম ১ লক্ষ ৩০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে থাকতে পারে। এই দাম সত্যি হলে আগের মডেলের তুলনায় বড়সড় মূল্যবৃদ্ধি দেখা যাবে।

বর্তমানে OnePlus India-র অনলাইন স্টোরে OnePlus 15-এর ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮৪,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, ১৬GB RAM ও ৫১২GB স্টোরেজের সর্বোচ্চ ভ্যারিয়েন্টটির দাম ৯৩,৯৯৯ টাকা। সেই তুলনায় নতুন মডেলের সম্ভাব্য দাম অনেকটাই বেশি।

চিনে গত ১২ অক্টোবর OnePlus 16 লঞ্চ হয়েছিল। সেখানে ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮৬,০০০ টাকা। অর্থাৎ, চিনের দাম এবং ফাঁস হওয়া ভারতীয় দামের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকতে পারে।

OnePlus 16-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

চিনে লঞ্চ হওয়া OnePlus 16-এ রয়েছে Qualcomm-এর Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর। 2nm প্রযুক্তিতে তৈরি এই অক্টা-কোর চিপসেট ফোনটির পারফরম্যান্সের অন্যতম আকর্ষণ।

ডিসপ্লের ক্ষেত্রে রয়েছে ৬.৭৮ ইঞ্চির Full-HD+ AMOLED প্যানেল। এর রেজোলিউশন ১,২৭২ x ২,৭৭২ পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৮৫Hz। ফলে গেমিং এবং দ্রুত স্ক্রলিংয়ের ক্ষেত্রে মসৃণ অভিজ্ঞতা পাওয়ার কথা।

ব্যাটারির ক্ষেত্রেও বড় আপগ্রেড রয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে ৯,০০০mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে ১০০W Wired Fast Charging এবং ৫০W Wireless Charging সাপোর্ট।

তবে ভারতে লঞ্চ হলে ফোনটির স্পেসিফিকেশন, ভ্যারিয়েন্ট এবং দাম চিনের সংস্করণের মতোই থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিশেষ করে ১.৩০ থেকে ১.৪০ লক্ষ টাকার সম্ভাব্য দাম নিয়ে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *