ডোপ পরীক্ষায় ফেল, এক মাসের জন্য সাসপেন্ড ক্রিস লিন - 24 Ghanta Bangla News
Home

ডোপ পরীক্ষায় ফেল, এক মাসের জন্য সাসপেন্ড ক্রিস লিন

Spread the love

ম্যাচের পর নমুনা সংগ্রহে মেলে নিষিদ্ধ পদার্থ

ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ১৮ জুলাই। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন ৩৬ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার। ম্যাচ শেষে নিয়মমাফিক ডোপ পরীক্ষায় তাঁর থেকে সংগৃহীত নমুনায় কোকেনের উপজাত মেটাবোলাইট ‘বেনজয়লেকগোনিন’-এর উপস্থিতি মেলে। অভিযোগ আসার পর দেরি না করে পুরো বিষয়টি মেনে নেন লিন।

ক্রিকেটে শক্তি বাড়ানোর জন্য তিনি নিষিদ্ধ পদার্থ নেননি

ইংল্যান্ডের ক্রিকেট নিয়ামক সংস্থা বিবৃতিতে জানায়, ‘প্রাক্তন নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকস ক্রিকেটার ক্রিস লিনের ওপর এক মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছিল ক্রিকেট রেগুলেটর। সেই স্থগিতাদেশের মেয়াদ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।’ তদন্তে উঠে আসে, লিন ক্রিকেটীয় পারফরম্যান্স বা শক্তি বাড়ানোর জন্য এই নিষিদ্ধ পদার্শ নেননি; এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত স্তরে সেবন করা। অ্যান্টি-ডোপিংয়ের নিয়ম মেনে লিন দ্রুত এক সাবস্ট্যান্স অ্যাবিউজ ও রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সম্পন্ন করেন। এর ফলেই তাঁর নির্বাসনের মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়। এই শাস্তির সময়সীমা কার্যকর ছিল গত ৩১ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *