মিশন সাফ! বৃহস্পতিবার বিকেলে মুখোমুখি ভারত-পাকিস্তান - 24 Ghanta Bangla News
Home

মিশন সাফ! বৃহস্পতিবার বিকেলে মুখোমুখি ভারত-পাকিস্তান

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিকেলে হাইভোল্টেজ ম্যাচ। এবার মুখোমুখি ভারত-পাকিস্তান (India Vs Pakistan)। তবে ক্রিকেট নয়। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিকেলে হাইভোল্টেজ ম্যাচ। এবার মুখোমুখি ভারত-পাকিস্তান (India Vs Pakistan)। তবে ক্রিকেট নয়। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। বর্তমানে ঢাকায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচটি ঘিরে উত্তেজনা পারদ চলছে দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। খাতায় কলমে প্রতিপক্ষ পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ব্লু-টাইগার্স। নৌসাদ মুসার তত্ত্বাবধানে দশম তম খেতাব জয় লক্ষ নিয়েই এই টুর্নামেন্ট শুরু করতে চলেছে ভারতের যুব দল। পাক বধের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে দলের সেটা ভালো মতোই জানা সকলের।

সবদিক মাথায় রেখেই একাদশ সাজাবেন কোচ নৌসাদ। বলাবাহুল্য, বর্তমানে ফিফার ক্রম তালিকায় প্রতিপক্ষ পাকিস্তানের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। কাজেই ধারে ও ভারে এগিয়ে থেকেই শুরু করবে ছেলেরা। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ, তাতে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে প্রত্যেক ফুটবলারের। সম্ভবত ২০২৩ সালে এর আগে মুখোমুখি হয়েছিল দুই শিবির। কর্নাটকের কান্তিরাভা স্টেডিয়ামে দুরন্ত ফুটবল খেলেছিলেন সুনীল ছেত্রী। এমনকি হ্যাটট্রিক ও সম্পন্ন করেছিলেন তিনি।

এছাড়াও গোল করেছিলেন উদান্তা সিং। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। সময় বদলের সাথে সাথেই বদলেছে দল। কাজেই প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন কোচ মুসা। তবে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য প্রত্যেকের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *