Netajinagar: দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মাথায় হাত পুলিশের - Bengali News | TMC BJP Clash in Netajinagar, sgitation shown in front of Netajinagar PS - 24 Ghanta Bangla News
Home

Netajinagar: দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মাথায় হাত পুলিশের – Bengali News | TMC BJP Clash in Netajinagar, sgitation shown in front of Netajinagar PS

Spread the love

কলকাতা: দেওয়াল লিখন ঘিরে উত্তপ্ত নেতাজিনগর। থানার সামনেই বিজেপি তৃণমূল সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। একে অপরের দিকে ইট-ভাঙা টাইলসের টুকরো ছোড়ার অভিযোগ। আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।

জানা যাচ্ছে, নেতাজিনগরের ৯৮ নম্বর ওয়ার্ড, থানার পিছনের এলাকাতেই রবিবার সকালে একটা দেওয়াল লিখন ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। বিজেপির বক্তব্য, তাঁদের কর্মীরা যখন দেওয়াল লিখছিলেন, তখন তৃণমূলের কর্মীরা তাঁদের ওপর এসে হামলা চালায়। পাল্টা তৃণমূলের বক্তব্য, হামলা চালায় বিজেপি-ই। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। কিন্তু বেলা গড়াতেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যারিকেড ভেঙে দুপক্ষই একে অপরের ওপর চড়াও হয়। ইট-ভাঙা টাইলস একে অপরের দিকে ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। থানার সামনে জড়ো হয় দুপক্ষ। থানার গেট বন্ধ করে রাখতে হয় পুলিশকে। তৃণমূল কর্মী বলেন, “আমরা মারতে যাইনি। বিজেপির ছেলে মেরে আমার দাঁতের মাড়ি ফাটিয়ে দিয়েছে।”

বিজেপি কর্মী বলেন, “রাজনীতি ময়দানে হবে। কিন্তু আগে বলতে হবে, আমাদের কর্মীর গায়ে হাত পড়ল কেন? আমরা থানায় এসেছিলাম প্রতিবাদ জানাতে। কিন্তু পুলিশ ভুল করছে। পুলিশের সামনেই আমাদের কর্মীকে মারা হল!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *