DVC -প্রকল্পে বাধা, গ্রামবাসীদের হুঁশিয়ারি দিল ডিভিসি
এই সময়, আসানসোল: ডিভিসির মাইথন জলাধারে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ঘিরে স্থানীয়দের তীব্র বিক্ষোভের জেরে কাজ শুরু করতে পারল না হরিয়ানার বরাতপ্রাপ্ত সংস্থা। সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামের পরে এ বার ঝাড়খণ্ডের দিক থেকেও যন্ত্র সমেত গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ড্যাম নির্মাণের সময়ে উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসন, চাকরি ও বকেয়া দাবি না মেটানো পর্যন্ত কোনও কাজ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।