Dharmendra Lonavala Farmhouse: ছেলেকে নিয়ে ধর্মেন্দ্রর ফার্ম হাউজ দেখতে গেলেন সানি দেওল, জানেন কী কী রয়েছে সেখানে? | Sunny deol visits late dharmendra lonavala farmhouse with son karan deol shares emotional video - 24 Ghanta Bangla News
Home

Dharmendra Lonavala Farmhouse: ছেলেকে নিয়ে ধর্মেন্দ্রর ফার্ম হাউজ দেখতে গেলেন সানি দেওল, জানেন কী কী রয়েছে সেখানে? | Sunny deol visits late dharmendra lonavala farmhouse with son karan deol shares emotional video

Spread the love

সাধারণত সিনেমার শুটিং এবং কাজের ব্যস্ততা নিয়ে কাটে বলিউড অভিনেতা সানি দেওলের দিন। তবে এবার ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে ভক্তদের সঙ্গে একেবারেই এক অন্য অনুভূতি ভাগ করে নিলেন তিনি। সম্প্রতি ছেলে করণ দেওলকে সঙ্গে নিয়ে ধর্মেন্দ্রর লোনাভলার সুবিশাল ফার্মহাউসে গিয়েছিলেন সানি। সেখান থেকেই একটি আবেগঘন ভিডিয়ো নেটদুনিয়ায় শেয়ার করে অভিনেতা স্পষ্ট জানালেন, প্রতি মুহূর্তে তিনি তাঁর বাবাকে কতটা মিস করছেন।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, খামারবাড়ির জমিতে চাষিরা তাঁদের দৈনন্দিন কাজে ব্যস্ত। ঐতিহ্যবাহী ধান বা শস্য ঝাড়াইয়ের অংশ হিসেবে বড় ড্রামের ওপর শুকনো ফসলের গোছা আছড়ে শস্য আলাদা করতে দেখা যায় তাঁদের। এরপরই ক্যামেরা ঘোরে সানি দেওলের দিকে। সবুজ গাছগাছালি ও প্রকৃতির রূপ উপভোগ করতে করতে ছেলে করণকে পুরো খামারবাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিলেন সানি। পরম ভালোবাসায় ছেলেকে উদ্দেশ্যে করে তাঁকে বলতে শোনা যায়, “পাপার ফার্ম… তোমার বড় পাপা!”

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর কাছে লোনাভলার এই ফার্মহাউসটি শুধু কোনও ছুটির দিন কাটানোর রিসর্ট বা বিলাসবহুল ভিলা ছিল না; এটি ছিল তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের এক শান্তির নীড়। প্রায় ১০০ একর জুড়ে বিস্তৃত এই সুবিশাল প্রাঙ্গণটি প্রকৃতি এবং কৃষিকাজের প্রতি তাঁর গভীর ভালোবাসাকে প্রতিফলিত করত।

দেখে নিন সানির পোস্ট—

প্রায় ১০০ একর জমিতে অর্গানিক বা জৈব পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফল, শাকসবজি ও শস্য চাষ হত। খামারবাড়িতে ছিল এক মনোরম ডেয়ারি ফার্ম এবং হাঁস-মুরগির সঙ্গে সুন্দর জলাশয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের কোলাহল থেকে দূরে গিয়ে পাহাড়, ঝরনা ও প্রাকৃতিক সবুজের মাঝে সময় কাটাতে ভীষণ ভালোবাসতেন অভিনেতা। সোশাল মিডিয়ায় প্রায়শই এই খামারবাড়ি থেকে নিজের জীবনের নানা টুকরো মুহূর্ত অনুগামীদের উদ্দেশ্যে শেয়ার করতেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *