টি-টোয়েন্টি বিশ্বকাপে কি রোহিত শর্মাকে মিস করবে ভারত? - Bengali News | Will india miss rohit sharma in the t20 world cup - 24 Ghanta Bangla News
Home

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি রোহিত শর্মাকে মিস করবে ভারত? – Bengali News | Will india miss rohit sharma in the t20 world cup

Spread the love

কলকাতা: শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যিনি ২০২৪ সালে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন, সেই তিনিই ট্রফি হাতে প্রবেশ করবেন মাঠে। এই বিশ্বকাপে তিনিই অ্যাম্বাসাডর। ব্যাট হাতে রোহিতের এই বিস্ফোরক শুরু বর্তমানে দেখা যাচ্ছে আর এক শর্মার মধ্যে। তিনি অভিষেক শর্মা। কিন্তু প্রশ্নটা অন্য, ২০০৭ থেকে প্রতিটা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ক্যাপ্টেন রোহিতকে কি মিস করবে ভারত? বিশেষ করে ঘরের মাঠে যখন এই বিশ্বকাপে?

বর্তমানে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি রেকর্ড নিঃসন্দেহে দুর্দান্ত। তবু রোহিতের শান্ত মনোভাব, প্লেয়ারদের প্রতি সহানুভূতি এবং গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি দেখা যাবে না ভারতের ম্য়াচগুলিতে? ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, প্রয়োজনে রোহিত থাকবেন। প্রাক্তন ভারতীয় বোলিং কোচ,পরশ মামরে বিষয়টিকে অন্য ভাবে দেখছেন। তাঁর মতে, “রোহিত স্কোয়াডে নেই। এই বিষয়টিকে মেনেই বর্তমান টিম এগোচ্ছে। ওকে মিস করার প্রশ্নই ওঠে না।” আবার তিনি এও স্বীকার করে নিয়েন, ১১ বছরের খরা কাটিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে রোহিতের নেতৃত্ব ছিল অনন্য।

পরশ মামরের মতে, সূর্যকুমার যাদব অনেক কিছু শিখেছেন রোহিতের কাছ থেকে। তার মধ্যে নেতৃত্বও রয়েছে। কিন্তু তুলনা করা ঠিক নয়। পরশের কথায়, “একজন অধিনায়ককে দায়িত্ব দিলে তাঁকে নিজের মতো কাজ করার স্বাধীনতা দিতেই হবে। এই চিন্তাভাবনাই সাফল্যের চাবিকাঠি।” তবে এ বারের বিশ্বকাপে প্রশ্ন একটাই,‘হিটম্যান’কে ছাড়া কি ভারত পারবে বিশ্বকাপে জিততে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *