Assembly: নজিরবিহীন ছবি, সারা রাত বিধানসভার মেঝেতেই বালিশ-বিছানা পেতে থেকে গেলেন বিধায়করা, কী এমন বললেন মন্ত্রী! - Bengali News | MLAs stayed in assembly room for whole night in protest for minister's comment - 24 Ghanta Bangla News
Home

Assembly: নজিরবিহীন ছবি, সারা রাত বিধানসভার মেঝেতেই বালিশ-বিছানা পেতে থেকে গেলেন বিধায়করা, কী এমন বললেন মন্ত্রী! – Bengali News | MLAs stayed in assembly room for whole night in protest for minister’s comment

Spread the love

বিধানসভায় বসে আছেন বিধায়করাImage Credit source: twitter

জয়পুর: দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিক্ষোভের নানা ধরনের ছবি দেখা গিয়েছে। কোথাও ভাঙচুর করা হয়েঠে টেবিল-চেয়ার, কোথাও আবার বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে সোজা ঝাঁপ দিতে গিয়েছেন বিধায়করা। আর এবার এক অভিনব ছবি দেখা গেল রাজস্থান বিধানসভায়। সারা রাত বিধানসভাতেই বসে রইলেন একদল বিধায়ক। সেখানেই পাতা হল বিছানা-বালিশ।

আসলে শুক্রবার দিনভর চরম উত্তেজনা ছিল রাজস্থান বিধানসভায়। বাজেট অধিবেশন চলছে সেখানে। তারই মাঝে শুক্রবার সাসপেন্ড করা হয়েছে বিরোধী দল তথা কংগ্রেসের ৬ বিধায়ককে। অধিবেশনের বাকি দিনগুলোতে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। সেই তালিকায় রয়েছেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা, উপ বিরোধী দলনেতা রামকেশ মীনা, জাকির হুসেন গেসাওয়াট, হাকিম আলি ও সঞ্জয় কুমার যাদব।

সাসপেন্ড হওয়ার পর প্রথমে অধিবেশন কক্ষে বসেই বিক্ষোভ দেখান ওই বিধায়করা। রাত হয়ে যাওয়ার পরও সেই কক্ষ থেকে নড়েননি বিধায়করা। পরে দেখা যায়, রাতে ওই ঘরেই বিছানা পেতে শুয়ে পড়েন বিধায়করা।

আসলে শুক্রবার ওই বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। কর্মরত মহিলাদের হস্টেল সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী অবিনাশ গেহলট বিরোধীদের আক্রমণ করেন বলে অভিযোগ। তিনি বলেন, “২০২৩-২৪ বাজেটেও আপনারা আপনাদের দাদি ইন্দিরা গান্ধীর নামে স্কিমের নামকরণ করেছিলেন।” তাঁর এই মন্তব্যেই বেজায় চটে যান কংগ্রেস বিধায়করা। তাঁরা স্লোগান দিতে শুরু করেন।

এই ঘটনার জেরে তিনবার বিধানসভার অধিবেশন স্থগিত করে দিতে হয়। শাসক দল দাবি করে, এই মন্তব্যের মধ্যে কোনও ভুল নেই। কংগ্রেস দাবি করে, আসলে নিজেদের ভুল লুকোতেই এভাবে বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। এই চাপান-উতোরের পরই কংগ্রেস সারা রাত বিক্ষোভ দেখান বিধানসভায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *