হেমস্ট্রিংয়ে গ্ৰেড টু ইনজুরি, নভেম্বরে নামতে পারবেন আনোয়ার? - 24 Ghanta Bangla News
Home

হেমস্ট্রিংয়ে গ্ৰেড টু ইনজুরি, নভেম্বরে নামতে পারবেন আনোয়ার?

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল ওমানের শক্তিশালী…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল ওমানের শক্তিশালী ফুটবল ক্লাব আল সিবের বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে তাদের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে পারলেও যুবভারতীতে তা সম্ভব হয়নি। অনবদ্য ফুটবল খেলেও শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয় আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। এই পরাজয়ের ফলে এই বছরের মত এএফসির টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মশাল ব্রিগেড।

যেটা নিঃসন্দেহে হতাশ করেছে সকল সমর্থকদের। তবে বাকি দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করেই এবারের মত এই টুর্নামেন্টের অভিযান শেষ করার টার্গেট থাকবে সকল ফুটবলারদের। তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় রেখেছিল ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলির চোট সমস্যা। উল্লেখ্য, এই আল সিব ম্যাচ খেলতে গিয়েই ম্যাচের প্রায় সতেরো মিনিটের মাথায় চোটের কবলে পড়েছিলেন আনোয়ার। তৎক্ষণাৎ মাঠে তার শুশ্রুষা করা হলেও ম্যাচে খেলার মত পরিস্থিতি ছিল না। যারফলে বাধ্য হয়েই তাকে তুলে নিয়েছিলেন লাল-হলুদ কোচ। পরিবর্তে মাঠে এসেছিলেন সন্দীপ মান্ডি।

তবে আনোয়ারের অনুপস্থিতি যে দলের মধ্যে বিরাট প্রভাব ফেলবে তা স্পষ্ট ছিল সকলের কাছেই। সেটাই ঔঔভহয়েছে শেষ পর্যন্ত। ম্যাচের পর থেকেই সকলের প্রশ্ন উঠতে শুরু করেছিল যে আসন্ন আইএসএল ম্যাচে থ এফসির বিরুদ্ধে আদৌও কি খেলতে পারবেন তিনি? অবশেষে সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে সেই আল সিব ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের গ্ৰেড টু ইনজুরি এসেছে জাতীয় দলের এই মিডফিল্ডারের। যারফলে ফিট হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডারের। সেক্ষেত্রে চেন্নাইয়িন এফসি সহ একাধিক ম্যাচ মিস হতে পারে এই ফুটবলারের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *