নবান্নে শুভেন্দু–সজ্জন কথা - 24 Ghanta Bangla News
Home

নবান্নে শুভেন্দু–সজ্জন কথা

Spread the love

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দল। রাজ্যে পালাবদলের পরে শুভেন্দুর সঙ্গে প্রথম সাক্ষাতে দু’জনের মধ্যে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ, বিদ্যুতের সরঞ্জাম, বন্দর, সিমেন্ট–সহ একাধিক শিল্পক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, আগামী ২০২৭-এর জানুয়ারির প্রথম সপ্তাহে শালবনীতে তাঁদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো অনুষ্ঠান করা হবে বলে জেএসডব্লিউ-কর্তা তাঁকে জানিয়েছেন। এই রাজ্যের বিভিন্ন মন্দির সংস্কারের কাজও হাতে নিতে চায় জেএসডব্লিউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *