BLO: ৯৯.৯ শতাংশ কাজ শেষ করে এবার ‘টিপস’ দিলেন বিএলও পূজা – Bengali News | This BLO has completed 99 percent work withing 17 days
মাত্র ১৭ দিনেই কাজ শেষ করে ফেলেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন বিক্ষোভে বসেছেন বিএলও-রা। নানারকম দাবিতে সরব হয়েছেন তাঁরা, সেই সময় যুদ্ধজয়ের হাসি পূজার মুখে। ইতিমধ্যেই ৯৯.৯১ শতাংশ কাজ সেরে ফেলেছেন। তাঁর বুথে ভোটার সংখ্যা ছিল এক হাজারের উপরে। সংখ্যাটা অন্যান্যদের তুলনায় খুব একটা কম নয়। তারপরও কীভাবে করলেন এই কাজ, প্রশ্ন করলে টিপস দিচ্ছেন পূজা। বীরভূমের লাভপুরে এসআইআর-এর কাজ করছেন তিনি।