দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে ভারতে তৈরি শুরু Mercedes-Benz Electric GLC

পুণে: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে Mercedes-Benz-এর নতুন Electric GLC SUV-এর স্থানীয় উৎপাদন শুরু হল। পুণের চাকন কারখানায় তৈরি হচ্ছে সংস্থার এই নতুন প্রজন্মের বৈদ্যুতিক SUV। Mercedes-Benz-এর নতুন MB.EA-M ইলেকট্রিক ভেহিকল আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি প্রথম স্থানীয়ভাবে উৎপাদিত মডেল এটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Mercedes-Benz AG-র চেয়ারম্যান ও ম্যানেজমেন্ট বোর্ডের প্রধান ওলা ক্যালেনিয়াস এবং সংস্থার চিফ টেকনোলজি অফিসার ড. ইয়র্গ বুরজার।
ভারতে উৎপাদন পরিকাঠামো আরও শক্তিশালী করতে ২০২৬ সালে অতিরিক্ত ২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে Mercedes-Benz। উৎপাদন, ডিজিটাল প্রযুক্তি এবং নতুন গাড়ির প্রকল্পে এই অর্থ খরচ করা হবে। সংস্থার দাবি, এই বিনিয়োগের ফলে ভারতে তাদের মোট বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,২০০ কোটি টাকা, যা দেশের বিলাসবহুল গাড়ি নির্মাতাদের মধ্যে সর্বোচ্চ।
৪৮৯ hp শক্তি, ৭১১ কিমি রেঞ্জ
ভারতে Electric GLC-এর 400 4MATIC সংস্করণ আনা হয়েছে। এতে রয়েছে ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ সেটআপ। দুটি মোটর মিলিয়ে সর্বোচ্চ ৩৬০ kW বা ৪৮৯ hp শক্তি এবং ৮০০ Nm টর্ক পাওয়া যায়। সংস্থার দাবি, মাত্র ৪.৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে SUV-টি।
গাড়িতে রয়েছে ৯৪ kWh ব্যাটারি প্যাক। ARAI-সার্টিফায়েড WLTP পরীক্ষার ভিত্তিতে এর দাবি করা রেঞ্জ সর্বোচ্চ ৭১১ কিলোমিটার। ফলে দীর্ঘ দূরত্বের যাত্রার ক্ষেত্রেও গাড়িটি নজর কাড়তে পারে।
চার্জিংয়ের জন্য থাকছে ৮০০V ইলেকট্রিক আর্কিটেকচার এবং সর্বোচ্চ ৩৩০ kW DC ফাস্ট চার্জিংয়ের সুবিধা। Mercedes-Benz-এর দাবি, আদর্শ পরিস্থিতিতে মাত্র ১০ মিনিট চার্জ করেই সর্বোচ্চ ৩০৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া সম্ভব।
৩৯.১ ইঞ্চির Hyperscreen ও নতুন MB.OS
Electric GLC হল ভারতে Mercedes-Benz-এর প্রথম SUV, যেখানে সংস্থার নতুন Mercedes-Benz Operating System বা MB.OS ব্যবহার করা হয়েছে। এই সফটওয়্যার-নির্ভর প্রযুক্তির মাধ্যমে উন্নত নেভিগেশন, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, ওভার-দ্য-এয়ার আপডেট এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজিটাল সুবিধা পাওয়া যাবে।
কেবিনের অন্যতম আকর্ষণ ৩৯.১ ইঞ্চির MBUX Hyperscreen। বাইরে রয়েছে ৯৪২টি আলোক পিক্সেল-যুক্ত ইলুমিনেটেড গ্রিল। পাশাপাশি থাকছে Mercedes-Benz-এর SKY CONTROL প্যানোরমিক রুফ। গাড়ির বিভিন্ন অংশে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থা।
Building Maharashtra’s Future Mobility Revolution!
Delighted to witness the rollout of the Mercedes-Benz electric GLC car in Pune today!
Returning to the Mercedes-Benz plant in Chakan, a decade after inaugurating its 2015 expansion, is a special moment. What began as a vision to make Maharashtra a trusted global manufacturing destination has evolved into a remarkable journey of industrial growth and technological advancement.
Maharashtra has built one of India’s strongest automotive ecosystems. The ambition now goes beyond manufacturing automobiles to becoming a global hub for future mobility, electric vehicles, battery technology, semiconductors, automotive AI, advanced electronics and research.
Our EV policy targets 30% electric vehicle registrations by 2030, with a focus on expanding charging infrastructure, promoting battery recycling and building a complete EV ecosystem spanning manufacturing, software development and research in Maharashtra.
Under the visionary leadership of Hon PM Narendra Modi Ji, India is moving beyond adopting global technologies to developing and manufacturing them. Maharashtra is at the forefront of this transformation. The goal is to take Maharashtra from a manufacturing powerhouse to a global innovation hub and from an automotive leader to a world leader in future mobility, taking the best of Chakan to the world.
DCM Sunetratai Pawar, Chairman of the Supervisory Board of Mercedes-Benz Group AG, Dr Martin Brudermüller, Chairman of the Board of Management of Mercedes-Benz Group AG, Ola Källenius, Chief Technology Officer of Mercedes-Benz Group AG, Jörg Burzer, MD & CEO of Mercedes-Benz India Pvt. Ltd., Santosh Iyer, MD & CEO of Mercedes-Benz Research and Development India, Manu Saale and other dignitaries were present.
@narendramodi @SunetraA_Pawar @santiyer @mercedesbenz @MercedesBenzInd
#Maharashtra #Pune #ElectricGLC— Devendra Fadnavis (@Dev_Fadnavis) November 4, 2026
একই অ্যাসেম্বলি লাইনে তৈরি হবে পেট্রোল-ডিজেল ও ইলেকট্রিক গাড়ি
Electric GLC-এর উৎপাদনের ক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখযোগ্য। Mercedes-Benz-এর পেট্রোল ও ডিজেল মডেলগুলির পাশাপাশি একই অ্যাসেম্বলি লাইনে তৈরি হচ্ছে এই বৈদ্যুতিক SUV। সংস্থার মতে, এর মাধ্যমে চাকন কারখানার উৎপাদন ব্যবস্থার নমনীয়তা প্রমাণিত হয়েছে। কারখানায় AI-নির্ভর উৎপাদন ব্যবস্থা, রোবোটিক্স এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
দাম ও বুকিংয়ের তথ্য
ভারতে Mercedes-Benz Electric GLC 400 4MATIC-এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৭৮.৫ লক্ষ টাকা। ২০২৬ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে গ্রাহকদের হাতে গাড়ির ডেলিভারি পৌঁছনোর কথা। সংস্থার দাবি, রেজিস্ট্রেশন শুরু হওয়ার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে ৫৫০টিরও বেশি আগ্রহপত্র জমা পড়েছে।
Mercedes-Benz Electric GLC 400 4MATIC: গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন
- ইঞ্জিন: ডুয়াল ইলেকট্রিক মোটর
- সর্বোচ্চ শক্তি: ৪৮৯ hp
- সর্বোচ্চ টর্ক: ৮০০ Nm
- ব্যাটারি: ৯৪ kWh
- দাবি করা রেঞ্জ: ৭১১ কিমি (WLTP)
- ০-১০০ কিমি/ঘণ্টা: ৪.৩ সেকেন্ড
- চার্জিং: সর্বোচ্চ ৩৩০ kW DC
- ড্রাইভট্রেন: AWD (4MATIC)
- দাম: ৭৮.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)
Essential Business Intelligence, Sharp Market Insights, Practical Personal Finance Advice, Daily Fuel, Gold and Silver Prices and Latest Stories – On Kolkata24x7 Business