চার্চিলকে ২-০ গোলে হারিয়ে আইএসএল শীর্ষে নর্থইস্ট ইউনাইটেড

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিকেলে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএলের পঞ্চম ম্যাচে নেমেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। অ্যাওয়ে ম্যাচে তাদের লড়াই করতে হয়েছিল দিমিত্রিস…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিকেলে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএলের পঞ্চম ম্যাচে নেমেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। অ্যাওয়ে ম্যাচে তাদের লড়াই করতে হয়েছিল দিমিত্রিস দিমিত্রিউয়ের চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। দলের হয়ে গোল করেন যথাক্রমে এথিয়ান জেসুস গঞ্জালেস এবং আন্তিয়ানো ময়নো। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে আসলো পাহাড়ের এই ফুটবল ক্লাব।
অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোল তুলে নিতে বদ্ধপরিকর ছিল বেনালির ছেলেরা। সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি ম্যাচের মাত্র ১৬ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরিয়ে গোল করে যান স্প্যানিশ ফুটবলার এথিয়ান জেসুস। সেই গোল হজম করার পর থেকেই ডিফেন্সে বাড়তি জোর দিতে থাকেন কোচ। যারফলে পরবর্তীতে আরও একাধিকবার আক্রমণে উঠে আসলে ম্যালরয় অ্যাসিস থেকে শুরু করে জোসেফ ওকোরোদের কাছে বারংবার আটকে যেতে হচ্ছিল জিথিন থেকে শুরু করে আলাদিন আজারেইদের।
প্রথমার্ধের শেষে ১-০ গোলেই এগিয়ে ছিল নর্থইস্ট ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ম্যাচ ফিরতে তৎপর ছিল চার্চিল ব্রাদার্স। সেক্ষেত্রে বেশ কয়েকবার সহজ সুযোগ আসলেও গোলের মুখ খুলতে পারেননি ফুটবলাররা। তবে ম্যাচের শেষ লগ্নে পাল্টা চাপ বাড়িয়ে ম্যাচে জয় সুনিশ্চিত করে নেয় দুইবারের ডুরান্ড কাপ জয়ীরা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের মধ্যে গোল চার্চিলের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান ময়নো।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.