ইন্টারনেট ছাড়াই ১০ ভাষায় AI, ভারতের নতুন মডেল Dhīr - 24 Ghanta Bangla News
Home

ইন্টারনেট ছাড়াই ১০ ভাষায় AI, ভারতের নতুন মডেল Dhīr

Spread the love


নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা বাড়াতে আরও তিনটি নতুন AI মডেল প্রকাশ করল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। IndiaAI Mission-এর অধীনে…

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা বাড়াতে আরও তিনটি নতুন AI মডেল প্রকাশ করল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। IndiaAI Mission-এর অধীনে Soket Labs Technology and Research এবং ZenteiQ AiTech Innovations-এর তৈরি এই মডেলগুলি সামনে আনা হয়েছে। নতুন মডেলগুলির নাম EKA-1, Dhīr 2B এবং Dhīr 5B। এর মধ্যে EKA-1 উন্নত গণনা, কোডিং ও যুক্তিনির্ভর কাজের জন্য তৈরি। অন্যদিকে, Dhīr সিরিজের মডেলগুলি ইংরেজির পাশাপাশি ১০টি ভারতীয় আঞ্চলিক ভাষায় কাজ করতে পারবে।

২০২৪ সালের মার্চে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছিল IndiaAI Mission। ভারতে AI প্রযুক্তি তৈরি এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহার বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। সেই কর্মসূচির অধীনেই দেশীয় AI মডেল তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

২৬.৩ বিলিয়ন প্যারামিটার নিয়ে EKA-1

Soket AI-এর তৈরি EKA-1 মডেলটিতে রয়েছে ২৬.৩ বিলিয়ন প্যারামিটার। সংস্থার দাবি, প্রায় ৭.৫ ট্রিলিয়ন টোকেন ব্যবহার করে মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের ৫৫ কোটি Supervised Fine-Tuning বা SFT ডেটা স্যাম্পলও ব্যবহার করা হয়েছে প্রশিক্ষণের জন্য।

EKA-1-এ Soket-এর নিজস্ব RALSNet (Recursive Attentive Latent Sparsity Network) হাইব্রিড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, একই আকারের অন্যান্য মডেলের তুলনায় এই প্রযুক্তি তিন গুণ বেশি থ্রুপুট দিতে সক্ষম। অর্থাৎ নির্দিষ্ট সময়ে বেশি পরিমাণ তথ্য প্রক্রিয়া করার ক্ষমতা রয়েছে মডেলটির।

প্রশিক্ষণের জন্য নিজস্ব ডেটা প্রসেসিং ব্যবস্থাও তৈরি করেছে Soket। এর মধ্যে রয়েছে ডেটা সংগ্রহ, OCR প্রসেসিং, লেবেলিং ও ফিল্টারিং, একাধিক ধাপে ডুপ্লিকেট তথ্য বাদ দেওয়া, টোকেনাইজেশন এবং ডেটা মিক্সিং। Soket AI-র দাবি, গণিত, কোডিং, যুক্তি বিশ্লেষণ এবং Agentic AI ব্যবহারের মতো ক্ষেত্রে EKA-1 উন্নত সক্ষমতা দেখিয়েছে।

ইন্টারনেট ছাড়াই কাজ করবে Dhīr 2B ও Dhīr 5B

ZenteiQ-এর তৈরি Dhīr 2B এবং Dhīr 5B হল ওপেন-সোর্স Large Language Model বা LLM। এগুলি Edge Device-এ চালানো যাবে। ইংরেজির পাশাপাশি ১০টি ভারতীয় আঞ্চলিক ভাষা সমর্থন করে মডেল দুটি।

এই AI মডেলগুলির বিশেষত্ব হল, ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে পারবে এগুলি। নথিভিত্তিক অটোমেশন, তথ্য অনুসন্ধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিষেবায় ব্যবহার করা যাবে Dhīr সিরিজের মডেল। বিশেষ করে যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল অথবা সংবেদনশীল তথ্যের নিরাপত্তার কারণে অনলাইন পরিষেবা ব্যবহার করা কঠিন, সেখানে এই প্রযুক্তি কাজে আসতে পারে।

প্রতিরক্ষা, সরকারি পরিষেবা, শিল্পক্ষেত্র এবং শিক্ষা ব্যবস্থায় মডেল দুটি ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছে ZenteiQ। অফলাইনে কাজ করার সুবিধার কারণে সংবেদনশীল তথ্য বাইরে পাঠানোর প্রয়োজনও কমতে পারে।

Motorola ফোনে পরীক্ষা Dhīr 2B ও Dhīr 5B

MeitY-র প্রকাশিত প্রেজেন্টেশনে Dhīr 2B মডেলটি Motorola Edge 70 Fusion স্মার্টফোনে পরীক্ষা করার তথ্য দেখানো হয়েছে। ফোনটিতে ছিল ১২GB RAM।

অন্যদিকে, Google-এর TPU ব্যবহার করে প্রশিক্ষিত Dhīr 5B-ও একই স্মার্টফোনে পরীক্ষা করা হয়েছে। 4-bit Quantized Model ব্যবহার করে ফোনটিকে Flight Mode-এ রেখে পরীক্ষাটি চালানো হয়। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই মডেলটির কাজ করার সক্ষমতা তুলে ধরেছে সংস্থাটি।

তিনটি নতুন AI মডেলই MeitY-র তৈরি AIKosha প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এটি AI মডেল এবং ডেটাসেটের একটি অনলাইন ভান্ডার। ২০২৫ সালের মার্চে প্ল্যাটফর্মটি চালু করা হয়েছিল।

দেশীয় AI মডেল তৈরির পাশাপাশি স্মার্টফোনের মতো সাধারণ ডিভাইসেও AI প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করছে এই উদ্যোগ। বিশেষ করে Dhīr সিরিজের অফলাইন সুবিধা ভারতের গ্রামীণ এলাকা, সরকারি প্রতিষ্ঠান এবং সীমিত ইন্টারনেট সংযোগযুক্ত অঞ্চলে AI পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বাস্তবে বিভিন্ন ভাষায় মডেলগুলির কার্যকারিতা এবং নির্দিষ্ট কাজের ক্ষেত্রে পারফরম্যান্স কতটা ভালো, তা ব্যবহারের পর আরও স্পষ্ট হবে।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *