ইউএস ভোটের আয়না দেখিয়ে ‘এক দেশ, এক ভোটে’র নিন্দায় কংগ্রেস - 24 Ghanta Bangla News
Home

ইউএস ভোটের আয়না দেখিয়ে ‘এক দেশ, এক ভোটে’র নিন্দায় কংগ্রেস

Spread the love

প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্য, ‘মিড–টার্ম ভোটের রেজাল্ট ব্যক্তিত্বকে দূরে রেখে সরকারকে তার দায়বদ্ধতা বুঝিয়ে দেয়। আর মোদী সরকার যে ‘এক দেশ, এক নির্বাচন’–এর পক্ষে গলা ফাটাচ্ছে, সেই নীতি আদতে এই অন্তর্বর্তী ভোটের অস্ত্রটাকেই ভোঁতা করে দেবে!’ কংগ্রেস নেতার মতে, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার গঠন হলেও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট ইউএসের অন্তর্বর্তী নির্বাচনের মতোই কেন্দ্রে ক্ষমতায় থাকা দলকে জনমতের আয়না দেখায়। ‘এক দেশ, এক নির্বাচন’ কার্যকর হলে সরকারের অন্তর্বর্তী মূল্যায়নের সেই সুযোগটাই আর থাকবে না। জয়রামের কথায়, ‘সাংবিধানিক গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। আমেরিকার মিড–টার্ম নির্বাচন সেটাই করেছে। ভারতে কিন্তু ২০১৪ থেকেই এই ভারসাম্য ভীষণভাবে অবিন্যস্ত হয়ে রয়েছে।’ আমেরিকার অন্তর্বর্তী নির্বাচনের সূত্র ধরে মোদী সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপালও। তাঁর বক্তব্য, ‘মানুষের সম্মিলিত শক্তি কী ভাবে কর্তৃত্ববাদী প্রশাসনকেও চাপে ফেলতে পারে আমেরিকার মিড–টার্ম রেজাল্টই তার প্রমাণ। এই ভোটের ফল বুঝিয়ে দেয়, গণতন্ত্র কোটিপতি, প্রভাবশালীদের হাতের পুতুল নয়। গণতন্ত্রের রাশ সেই সাধারণ নাগরিকদের হাতে, যাঁরা ভোটে অংশ নিয়ে নিজেদের মতামত বুঝিয়ে দেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *