শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসায় বড় উদ্যোগ, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চালু বিশেষ ক্লিনিক
কেন এই উদ্যোগ তা জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘মেডিক্যাল কলেজ চালুর আগেই জেলা হাসপাতালে একের পর এক উন্নত স্বাস্থ্য পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের চিকিৎসায় এই বিশেষ ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’ অর্থাভাবে যাতে কোনও শিশুর চিকিৎসা ব্যাহত না হয়, সেটাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।