TMC Party Office: সব বলে দিয়েছেন নাকি সুমিত, তারপরই মমতার তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কোটি টাকা | One crore rs recover from diamond harbour tmc party office
ডায়মন্ড হারবার থেকে উদ্ধার টাকাImage Credit: Tv9 Bangla
ডায়মন্ড-হারবার: জেলে রয়েছেন ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তার মধ্যেই বড় সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। মমতা তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হল ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা।
পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যের কথা তারা জানতে পেরেছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সরিষার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ১ কোটির বেশি টাকা বলে খবর। উদ্ধার হওয়া পার্টি অফিসটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে জানা গিয়েছে।
বুধবার এই ঘটনায় সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার। সেখানেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা এবং তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। কী কারণে ওই পার্টি অফিসে এত বিপুল পরিমাণ টাকা রাখা হয়েছিল, তার উৎস কী এবং এই ঘটনায় আর কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গতকাল রাতে এই তল্লাশি হয়। SDPO-র নেতৃত্বে এটা হয়। তবে এর বেশি আর কিছু বলতে পারব না, যেহেতু এটা তদন্ত সাপেক্ষ বিষয়।” বিজেপি নেতা উত্তম বাগ বলেন, “সুমিত রায় কিন্তু অভিষেকের ৫০ শতাংশ টাকার মালিক। ডায়মন্ড হারবার বিধানসভা থেকে ওঁর জন্য তোলা যেত। দুর্নীতির টাকায় বহু জমি কেনা হয়েছে।”