priyanka gandh-প্রিয়াঙ্কার ইউপি–বৈঠক বনাম বিজেপির ‘পঞ্চনীতি’
পাল্টা কোমর বেঁধে নেমেছে বিজেপিও৷ বুধবারই দু’দিনের সফরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শহর গোরখপুরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন৷ গোরখপুরে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নবীন বৈঠক করবেন দলের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে৷ গোরখপুরের মানুষের সঙ্গেও কথা বলবেন তিনি, শুনবেন তাঁদের সমস্যার কথা! কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (সপা)–কে প্রধান চ্যালেঞ্জার হিসেবে চিহ্নিত করে বিজেপি ইতিমধ্যেই ‘পঞ্চমুখী’ রণনীতি তৈরি করে ফেলেছে৷ তাতে থাকছে সুশাসন ও উন্নয়নের বার্তা৷ অযোধ্যার রামমন্দিরকে কেন্দ্র করে প্রচারের পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, ব্রজ, রোহিলখণ্ড, অবধ, বুন্দেলখণ্ড এবং পূর্বাঞ্চলের মতো দুর্বল এলাকায় নির্বাচনী প্রচারে অতিরিক্ত জোর দেবে গেরুয়া শিবির৷