Agnimitra Paul: ইলেকট্রিক চুল্লি সহ শ্মশান, পথকুকুরদের জন্য একগুচ্ছ ঘোষণা অগ্নিমিত্রার | Agnimitra paul has opened new facilities for street dogs - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul: ইলেকট্রিক চুল্লি সহ শ্মশান, পথকুকুরদের জন্য একগুচ্ছ ঘোষণা অগ্নিমিত্রার | Agnimitra paul has opened new facilities for street dogs

Spread the love

হাওড়া: পুরসভা এলাকায় পথ কুকুরদের জন্য ফিডিং জোন চালু করল হাওড়া পুরসভা। আজ, বুধবার হাওড়া পুরসভার টাউন হলে এসে এর সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ওই দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই সহ পুরসভার আধিকারিকরা।

ফিডিং জোন ছাড়াও পথ কুকুরদের নির্বীজকরনের কাজ হবে বলেও জানান মন্ত্রী। এজন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করা হয়। তিনি আরও বলেন পথ কুকুরদের জন্য হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও ইলেকট্রিক চুল্লি সহ শ্মশান ঘাট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও পাখিদের জন্য বিভিন্ন গাছে খাবার ও পানীয় জল দেওয়া হবে।আজ আর কয়েকটি কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।

এদিন অগ্নিমিত্রা জানান হাওড়া এবং কলকাতা পুরসভার নির্বাচন কবে হবে সে সম্পর্কে দিন ঘোষণা এখনই করা যাবে না। হাওড়া পুরসভায় একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন ঠিক করবে নির্বাচন কমিশন এবং আদালত। আমাদের দিক থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। হাওড়া পুরসভায় দীর্ঘদিন নির্বাচন নেই। আমরা ক্ষমতায় আসার পরে ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে ৬৮ টা করা হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শেষ। তবে প্রার্থীদের তালিকা দলের বর্ষীয়ান নেতারা করছেন। সুনীল বনশাল সহ সিনিয়র লিডাররা দলের প্রার্থীদের নাম ঠিক করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *