accused- স্বাস্থ্য শিবিরের নামে প্রতারণার অভিযোগ
অভিযোগ, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে নানা অছিলায় টাকা তোলা হচ্ছিল। গ্রামবাসী হারু পাল বলেন, ‘প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য ৫০ টাকা। পরে একটা মেশিনে হাত দিয়ে টেস্ট করানো হচ্ছে। তার জন্য ২০০ টাকা। এর পরে ওষুধ দেওয়া হচ্ছে। সেটা ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। ওষুধে কোনও দামের লেবেল নেই। কোনও বিলও দেওয়া হচ্ছে না।’ এ বাবেই ৯৫০ টাকা নেওয়া হয়েছে ওই গ্রামেরই পরবী বাগদির থেকে।