বিদেশি যোগ কোন পক্ষের? ডিবেট–চ্যালেঞ্জ দু’শিবিরের
যে কোনও মঞ্চ বা জায়গা বেছে নিন—আসুন, আমার সঙ্গে বিতর্কে বসুন। আসল বিশ্বাসঘাতক কারা? কাদের সঙ্গে বিদেশি শক্তির যোগ রয়েছে সেই যোগাযোগই বা কেমন? আমরা মুখোমুখি বসব—মিডিয়া এবং দেশের তরুণ প্রজন্মের উপস্থিতিতে। বিচারক হিসেবে আপনি যাকে খুশি বেছে নিন—ধরুন, মোহন ভাগবতজিকেই বিচারক করা যায়! আর্থিক কাঠামো এবং মার্কিন চুক্তির বিষয়টি কী ভাবে হলো, কেন এত তাড়াহুড়ো করা হলো, কেন কেবল আপনিই এর সঙ্গে যুক্ত ছিলেন, কেন মন্ত্রিসভাকে জানানো হলো না—এ সব প্রশ্ন উঠবেই। আদানি ইস্যু, এপস্টিন প্রসঙ্গ—সব নিয়ে খোলাখুলি আলোচনা হবে। ভয় পাবেন না। সত্যকে সামনে আসতে দিন।’