গঙ্গাসাগরেও থাকবে না ভিআইপি ব্যবস্থা
কুম্ভ মেলার আদলে এ বার গঙ্গাসাগর মেলার আয়োজন করতে চাইছে রাজ্য সরকার। জাতীয় স্বীকৃতির জন্য এই মেলা আয়োজনে আন্তর্জাতিক মান অনুসরণ করা হচ্ছে। পালাবদলের পরে বিজেপি সরকারের প্রথম গঙ্গাসাগর মেলা।এবারে মেলায় বেশ কিছু নতুন বিষয়। এ বার মেলায় তুলে দেওয়া হচ্ছে ভিআইপি ব্যবস্থা।বুধবার গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ বৈঠক করবেন আধিকারিকেরা।রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন, অন্যান্য বছর মেলা হয় ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে। এ বার তা আরও বাড়ানো হচ্ছে।