এমবাপেকে টপকে UCL-এ নজির ইয়ামালের - 24 Ghanta Bangla News
Home

এমবাপেকে টপকে UCL-এ নজির ইয়ামালের

Spread the love

চ্যাম্পিয়ন্স লিগে নতুন নজির গড়লেন লামিনে ইয়ামাল। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে বার্সেলোনার ৩-০ জয়ের ম্যাচে একটি গোল করেন স্প্যানিশ তারকা। সেই গোলের সুবাদে কিলিয়ান এমবাপেকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টিনেজার হিসেবে সর্বোচ্চ গোলদাতা হলেন ইয়ামাল। এমবাপের গোলসংখ্যা ছিল ১৩। মাত্র ৩৭ ম্যাচে ১৪ গোল করে সেই নজির ভেঙে দিলেন লামিনে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ম্যাচ শুরু করা সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি। ১৬ বছর ৮৩ দিন বয়সে UCL-এ পোর্তোর বিরুদ্ধে ম্যাচে প্রথমবার বার্সেলোনার হয়ে প্রথম একাদশে ছিলেন ইয়ামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *