হাবাসের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়ার ইঙ্গিত ইঙ্গিত দেবব্রত সরকারের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল, মঙ্গলবার এসিএল টুয়ের গ্ৰুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল মশাল ব্রিগেড (East Bengal)। সেই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারলে নক আউটে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল, মঙ্গলবার এসিএল টুয়ের গ্ৰুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল মশাল ব্রিগেড (East Bengal)। সেই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারলে নক আউটে যাওয়ার সম্ভবনা থাকত ইস্টবেঙ্গলের। কিন্তু আল সিবের বিরুদ্ধে বিদেশের মাটিতে এক পয়েন্ট সংগ্রহ করতে পারলেও যুবভারতীতে তা হল না। একের পর এক গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল দলকে। শেষ পর্যন্ত দুইটি গোল হজম করে মাঠ ছাড়তে হয় দানি রামিরেজদের। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এডমুন্ড লালরিন্ডিকা থেকে শুরু করে ডেভিড লালহানসাঙ্গার মত ফুটবলাররা একাধিক সহজ সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেননি।
এমন সহজ সুযোগ নষ্টের খেসারত যে দলকে দিতে হবে সেটা ভালো মতোই আন্দাজ করতে পেরেছিলেন প্রত্যেকে। যা হওয়ার সেটাই হয়েছে শেষ পর্যন্ত। নাকি শেষ লগ্নে সুযোগ বুঝেই প্রতিআক্রমণ করে দুইটি গোল তুলে নিয়েছিল ওমানের শক্তিশালী আল সিব। তারপর আর ম্যাচে ফেরার জন্য সময় ছিল না মহম্মদ রশিদদের কাছে। বিদেশি স্ট্রাইকার একে আর্নল্ড লোবা থেকে শুরু করে লুকাস জেলেন্সকিদের নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা থাকলেও তারা ডাহা ফেল। এই খারাপ পারফরম্যান্স ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচের দিকেই নজর রাখছেন প্রত্যেকে।
গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘কোচ বলতে পারবেন কোথায় ভুল হয়েছে। পুরোটাই কোচের সিদ্ধান্ত, তিনিই ইস্টবেঙ্গলের সর্বেসর্বা। ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। এত গোল মিস করলে ম্যাচ জেতা সম্ভব নয়।’ পাশাপাশি আইএসএল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ দেশের অন্যতম সফল কোচকে আমরা এনেছি। তিনি সমস্ত সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের ভাবার অবকাশ নেই।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.