গোকুলাম কেরালায় নিজের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ জবির

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নয়া সিজনের দিকে নজর রেখে বহু আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: নয়া সিজনের দিকে নজর রেখে বহু আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে আগের বছর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক খেলোয়াড়দের নাম। যা দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। গত কয়েক মাসে একাধিক দাপুটে ফুটবলারদের দলে সই করিয়েছে ম্যানেজমেন্ট।
তাদের নিয়েই এবারের এই মরসুমে দেশের দ্বিতীয় ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর পরিকর দক্ষিণের এই ফুটবল দল। গত কয়েকদিন আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেছিল গোকুলাম। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল সামালেশ্বরী এসসির বিরুদ্ধে। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল গোকুলাম। আগামী ৭ই নভেম্বর তাদের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাদের লড়াই করতে হবে রাজস্থান ইউনাইটেডের বিপক্ষে। এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। এসবের মাঝেই এবার সামনে এসেছে নয়া তথ্য।
গত কয়েক মাস ধরেই জবি জাস্টিনকে (Joby Justin) দলে নিতে মরিয়া হয়ে উঠেছিল একাধিক ফুটবল দল। একটা সময় মহামেডান স্পোর্টিং ক্লাবের নাম ব্যাপকভাবে উঠে আসতে শুরু করলেও পরবর্তীতে তা আর সম্ভব হয়নি। এবার দক্ষিণের এই দলের হয়েই নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ জবির।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.