ফ্লোরিডায় দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই আবার বিমান ভেঙে পড়ল আমেরিকায়, মৃত্যু ২ জনের
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, ‘সিরাস এসআর২২’ মডেলের ওই ছোট বিমানটিতে দু’জন যাত্রী ছিলেন। তাঁদের এক জন ৫১ বছর বয়সি এক মহিলা এবং আর এক জন ৫২ বছর বয়সি এক পুরুষ। তাঁরা ২ জনের কেনটাকির সিম্পসনভিলের বাসিন্দা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁদের নাম এখনও প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথ ভাবে তদন্ত শুরু করেছে।