Food Safety Raid | নবদ্বীপের হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, মিলল মেয়াদোত্তীর্ণ খাবার
নবদ্বীপে হোটেল ও রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার শহরের একাধিক খাবারের দোকানে হানা দেন আধিকারিকরা। অভিযানে পচা খাবার, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী, পোড়া তেল এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। অনিয়মের অভিযোগে দুটি রেস্তোরাঁকে সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরও কয়েকটি রেস্তোরাঁয় নোটিশ ধরানো হয়েছে। যদিও একটি রেস্তোরাঁর মালিকের দাবি, তাঁদের প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়নি। নবদ্বীপে খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযান ঘিরে বিস্তারিত প্রতিবেদন।