Jio Platforms IPO-তে সেবি’র ছাড়পত্র, ২৭ কোটি নতুন শেয়ার ইস্যুর পথে
মুম্বই: ভারতের শেয়ার বাজারে বড় আইপিও আসার পথ আরও পরিষ্কার হল। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম শাখা জিও প্ল্যাটফর্মসের আইপিও-তে (Jio Platforms IPO) ছাড়পত্র দিয়েছে…
মুম্বই: ভারতের শেয়ার বাজারে বড় আইপিও আসার পথ আরও পরিষ্কার হল। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম শাখা জিও প্ল্যাটফর্মসের আইপিও-তে (Jio Platforms IPO) ছাড়পত্র দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি। এর ফলে জিও প্ল্যাটফর্মস এবার তাদের প্রস্তাবিত নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে আইপিও আনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে।
২৭ কোটি নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা
জিও প্ল্যাটফর্মস গত ১৯ জুন আইপিও-র জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছিল। শুক্রবার সেবির তরফে সংস্থাটিকে পর্যবেক্ষণপত্র বা অবজারভেশন লেটার দেওয়া হয়েছে। খসড়া রেড হেরিং প্রসপেক্টাস বা ডিআরএইচপি অনুযায়ী, জিও প্ল্যাটফর্মসের আইপিওতে সর্বোচ্চ ২৭ কোটি নতুন শেয়ার ইস্যু করা হতে পারে। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু রাখা হয়েছে ১০ টাকা। তবে শেয়ারের চূড়ান্ত ইস্যু মূল্য এখনই নির্ধারিত হয়নি। বুক বিল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে আইপিও-র চূড়ান্ত দাম ঠিক করা হবে।
জিও-র আইপিও নিয়ে বাজারে বাড়ছে আগ্রহ
রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা জিও প্ল্যাটফর্মস। টেলিকম ব্যবসার পাশাপাশি ডিজিটাল পরিষেবা ও প্রযুক্তি-কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত এই সংস্থার আইপিও বাজারে বড়সড় আগ্রহ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও জিও প্ল্যাটফর্মসের পক্ষ থেকে আইপিওর চূড়ান্ত সময়সূচি, শেয়ারের মূল্যসীমা বা লটের আকারের মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি। আইপিওটির লিড ম্যানেজার হিসেবে রয়েছে কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি।
আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯
আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ
আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন
আরও ৫ সংস্থার আইপিও-তেও ছাড়পত্র
শুধু জিও প্ল্যাটফর্মস নয়, চলতি সপ্তাহে আরও কয়েকটি সংস্থার পাবলিক অফারেও সেবি সবুজ সংকেত দিয়েছে। সেবির ছাড়পত্র পাওয়া সংস্থাগুলির মধ্যে রয়েছে:
- পারাস হেলথকেয়ার
- পুষ্প ব্র্যান্ড ইন্ডিয়া
- এম কে সন্স ফাইন জুয়েলস
- সদ্ভাব ফিউচারটেক
- ভারত পিইটি
এ ছাড়াও প্যারামোটর ডিজিটাল টেকনোলজি-র প্রি-ফাইলিংয়ের ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার অনুমোদন মিলেছে।
আইপিও বাজারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
সেবির পর্যবেক্ষণপত্র পাওয়া কোনও সংস্থার আইপিওর চূড়ান্ত লঞ্চের সমান নয়। এরপর সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আইপিওর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং বাজার পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সময়সূচি ঘোষণা করতে হয়। তবে জিও প্ল্যাটফর্মসের মতো রিলায়েন্স গোষ্ঠীর একটি বড় ব্যবসায়িক সংস্থার আইপিওতে সেবির ছাড়পত্র পাওয়া ভারতীয় প্রাথমিক শেয়ার বাজারের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।