BJP MLA: ভয়ঙ্কর অভিযোগ! দলীয় কর্মীদের মারেই মাথা ফাটল বিজেপি বিধায়কের | BJP Infighting in Debra: MLA Shubhashis Om Injured in Clash Between Party Factions - 24 Ghanta Bangla News
Home

BJP MLA: ভয়ঙ্কর অভিযোগ! দলীয় কর্মীদের মারেই মাথা ফাটল বিজেপি বিধায়কের | BJP Infighting in Debra: MLA Shubhashis Om Injured in Clash Between Party Factions

Spread the love

অভিযোগ, ডেবরা এলাকায় দীর্ঘ দিন ধরেই একশ্রেণির বিজেপি কর্মী ও সমর্থক নানা ধরনের তোলাবাজি চালিয়ে আসছিলেন। সাধারণ মানুষের ক্ষোভ এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিধায়ক শুভাশিস ওমের অনুগামীরা এই অবৈধ কার্যকলাপে বাধা দেন। এর পরই দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় এবং তা শেষ পর্যন্ত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

বিধায়ক শিবিরের সরাসরি অভিযোগ, এই তোলাবাজির নেপথ্যে মদত রয়েছে বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের। উল্লেখ্য, জেলা সভাপতি তন্ময় দাস ও বিধায়ক শুভাশিস ওমের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই দীর্ঘদিনের। সোমবারের এই ঘটনা সেই অন্তর্দ্বন্দ্বকেই আরও একবার প্রকাশ্যে এনে দিল। ঘটনার জেরে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *