শূন্যের হতাশা কাটিয়ে ১৫০, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন যশস্বী জয়সওয়াল - 24 Ghanta Bangla News
Home

শূন্যের হতাশা কাটিয়ে ১৫০, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন যশস্বী জয়সওয়াল

Spread the love

মাত্র ১১৯ বলে শতরানে পৌঁছে যান যশস্বী জয়সওয়াল। মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে পূর্ণ করেন কেরিয়ারের ১৮তম প্রথম শ্রেণির শতরান। এর পর আরএ আগ্রাসী হয়ে ওঠেন তিনি। পরের ২৫ বলের মধ্যেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যান এই বাঁহাতি ওপেনার। চায়ের বিরতিতে ১৫৪ রানে অপরাজিত ছিল যশস্বী। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং পাঁচটি ছয়। লাঞ্চ বিরতির পর মাত্র একটি সেশনেই ২৩৭ রান যোগ করে ভারত ‘এ’ দল। চতুর্থ দিনের শেষ সেশনের আগে তাদের লিড বেড়ে দাঁড়ায় ১৯১ রানে।

অন্য দিকে, মাত্র ১২২ বলে নিজের দ্বাদশ প্রথম শ্রেণির শতরান পূর্ণ করেন যশ রাঠোরও। এর পরেই দুই দলের ক্রিকেটাররা হাত মিলিয়ে নেন। ম্যাচের সেখানেই ইতি ঘটে। এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন জয়সওয়াল। ১০১টি ইনিংসের পর তাঁর ব্যাটিং গড় ৫৩-এর উপরে।

শূন্য থেকে ঘুরে দাঁড়ালেন জয়সওয়াল

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ়ের আগে জয়সওয়ালের ফর্ম নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজ়ার্ভে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে লালবলের ক্রিকেটে দীর্ঘ দিন অর্ধশতরান পাননি এই বাঁ হাতি ব্যাটার। গত অগস্টের পর থেকে টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে অর্ধশতরান ছিল না তাঁর। গত সপ্তাহে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচেও ব্যর্থ হন জয়সওয়াল। দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ১৭ ও ৫। তার আগে চলতি মাসের শুরুতে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমে ১৩ বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *