নির্বাচনে লড়ছেন মানু ভাকের
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশনের অ্যাথলিটস কমিটির নির্বাচনে লড়তে চলেছেন। ২০২৬–২০৩০ মেয়াদের জন্য পিস্তল বিভাগে তিনি অন্যতম প্রার্থী। শুটারদের আর্থিক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও নিয়মের স্থিতিশীলতা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। আগামী ৩–১৩ নভেম্বর দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন ভোটগ্রহণ হবে।