মাঝআকাশে বোমাতঙ্ক! দাম্মাম-দিল্লি বিমানে হুমকি-চিঠির নেপথ্যে কি খোদ ক্রু সদস্য? - 24 Ghanta Bangla News
Home

মাঝআকাশে বোমাতঙ্ক! দাম্মাম-দিল্লি বিমানে হুমকি-চিঠির নেপথ্যে কি খোদ ক্রু সদস্য?

Spread the love

আমদাবাদ: মাঝআকাশে বিমানের শৌচালয়ে মিলল বোমা রাখার হুমকি-চিঠি! আর সেই ঘটনার তদন্তে নেমে এক যাত্রী এবং খোদ বিমানেরই এক কর্মীকে (Crew Member) আটক করল পুলিশ।…

আমদাবাদ: মাঝআকাশে বিমানের শৌচালয়ে মিলল বোমা রাখার হুমকি-চিঠি! আর সেই ঘটনার তদন্তে নেমে এক যাত্রী এবং খোদ বিমানেরই এক কর্মীকে (Crew Member) আটক করল পুলিশ। গত ৩১ অগস্ট দাম্মাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) একটি বিমানে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বোমাতঙ্কের জেরে মাঝপথেই রুট বদলে আমদাবাদে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। এই ঘটনায় আমদাবাদ বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছে বিমান সংস্থা। তদন্তভার হাতে নিয়েছে ক্রাইম ব্রাঞ্চও।

পুলিশ ও তদন্তকারী সূত্র উদ্ধৃত করে জানা গিয়েছে, বিমানের শৌচালয় থেকে উদ্ধার হওয়া ওই হুমকি-চিঠির হাতের লেখার সঙ্গে প্রাথমিক ভাবে বিমানের এক কর্মীর হাতের লেখার ৬০ থেকে ৭০ শতাংশ মিল পাওয়া গিয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই বিমানের আট জন ক্রু সদস্যের মধ্যে সাত জনকে আমদাবাদ ছাড়ার অনুমতি দেওয়া হলেও, সন্দেহভাজন ওই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রেখেছে পুলিশ।

এর পাশাপাশি, সন্দেহভাজন হিসেবে এক যাত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, উড়ান চলাকালীন ওই যাত্রী অস্বাভাবিক ভাবে একাধিক বার বিমানের শৌচালয়ে গিয়েছিলেন। ঠিক কে বা কারা শৌচালয়ের ভেতরে ওই হুমকি-চিঠিটি রেখে এসেছিল, তা নিশ্চিত করতে ওই ক্রু সদস্য এবং যাত্রী, দু’জনেরই গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কী বলছে বিমান সংস্থা?

গোটা ঘটনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে ইতিমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে। বিমান সংস্থার এক মুখপাত্র বলেন, “৩১ অগস্ট ২০২৬ তারিখে আমাদের দাম্মাম থেকে দিল্লিগামী একটি বিমানে নিরাপত্তা সংক্রান্ত এই ঘটনাটি ঘটে। আমাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থাগুলি যে এর তদন্ত করছে, সে বিষয়ে আমরা অবগত।”

Advertisements


   


   

এমনিতেই বিমানে বোমাতঙ্কের ঘটনায় যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়েছিল। তার উপর খোদ বিমানকর্মীর দিকেই সেই চিঠির সন্দেহের তির ঘুরে যাওয়ায় গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *