সুখবর পেল ভারত, ফিট হয়ে ফিরছেন প্রসিধ কৃষ্ণ
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে আর বাধা নেই প্রসিধ কৃষ্ণর। মেডিক্যাল টিমের ছাড়পত্র পেয়েছেন কর্নাটকের এই পেসার। এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পরে প্রত্যাবর্তনের পথে প্রসিধ। ২২ ও ২৪ অক্টোবর BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ সিমুলেশনে অংশ নিয়েছিলেন তিনি। ১ ও ২ নভেম্বর আরও এক দফা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষাতেও সফল হওয়ার পর মিলেছে ছাড়পত্র। ৭ নভেম্বর লিঙ্কনে ভারত A বনাম নিউ জ়িল্যান্ড A দলের মধ্যে তৃতীয় বেসরকারি টেস্টে খেলার কথা প্রসিধের।