ইনস্টাগ্রামে হঠাত্‍ অমিতাভের ভিডিয়ো, কী জানালেন বলিউডের শাহেনশা? - Bengali News | Amitabh Bachchan shares a new instagram post - 24 Ghanta Bangla News
Home

ইনস্টাগ্রামে হঠাত্‍ অমিতাভের ভিডিয়ো, কী জানালেন বলিউডের শাহেনশা? – Bengali News | Amitabh Bachchan shares a new instagram post

Spread the love

ইনস্টাগ্রামে হঠাত্‍ ভিডিয়ো পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। তিনি টুইটারে ভীষণই অ্যাক্টিভ। নানা ধরনের বিষয় নিয়ে টুইট করেন। শুধু যে ছবির প্রচার করেন তা নয়। আবার নিজের ব্লগ লেখার ব্যাপারে বেশ কিছু বছর ধরে নজর কেড়েছেন বলিউডের শাহেনশা। তবে ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করতে দেখা যায় না তাঁকে।

হঠাত্‍ কী হলো, যে ইনস্টাগ্রামে নিজেই শুট করে ভিডিয়ো পোস্ট করলেন? বিষয়টা আসলে কী, তা জানতে পারার পর শাহেনশার এনার্জি দেখে নেটিজেনরা মুগ্ধ। অমিতাভ খোলসা করেছেন, ”আমি এই ভিডিয়ো পোস্ট করে ইনস্টাগ্রাম শেখার চেষ্টা করছি। আশা করছি, বিষয়টা ঠিকমতো করতে পারছি।” আসলে ইনস্টাগ্রামে যেমন বেশ যত্ন করে শুট করা কিছু রিল পোস্ট করার চল রয়েছে, তেমনই অনেকে লাইভ ভিডিয়ো পোস্ট করেন। অনেকে নিজে শুট করা ভিডিয়ো পোস্ট করেন। অমিতাভ বচ্চন সব দিকগুলোই শেখার চেষ্টা করছেন, তা দেখে অনুপ্রাণিত সব প্রজন্মই।

বর্ষীয়ান অভিনেতাদের অনেকে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চললেও, অমিতাভ একেবারেই তা করেননি। বরং সোশ্যাল মিডিয়াতেই তিনি মনের ভাব প্রকাশ করতে সিদ্ধহস্ত। তাঁর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি যেমন ভাগ করে নেন, তেমনই নানা কাজের কথা শেয়ার করেন। শুধু নিজের ছবির ব্যাপারে আপডেট দেন, তা নয়। তাঁর পরিচিত কারও ছবি পছন্দ হলে, তা নিয়েও টুইট করেন। এতে তাঁর অনুরাগীরা ছবিটা সম্পর্কে জানতে পারেন। এবার ইনস্টাগ্রামে যোগ দিয়ে কী-কী নতুন কনটেন্ট শেয়ার করবেন শাহেনশা, সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *