বাতিল ৩৬০ কেজি রসগোল্লা, দিওয়ালির আগে মশা-মাছির সংক্রমণে ‘আক্রান্ত’ মিষ্টির সম্ভার
এর পরে দাদরির তিলপাট্টা করনাওয়াসে মুলায়ম সিংহের মিষ্টি তৈরির কারখানাও পরিদর্শন করে খাদ্য নিরাপত্তা দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে বোঁদের লাড্ডু ও রসগোল্লার নমুনা সংগ্রহ করেন। এ ছাড়াও আধিকারিকদের পক্ষ থেকে অন্যান্য মিষ্টির কারখানাও পরিদর্শন করা হয়। দানকৌর পঞ্চায়েতের গড়ি বাওয়ান বিঘার কৃষ্ণ সুইটস ভাণ্ডারের রসগোল্লা এবং ডোডা বরফির নমুনা সংগ্রহ করেন। ফুড সেফটি অফিসার রবীন্দ্রনাথ ভার্মা এবং বিজয় বাহাদুর প্যাটেল ওই দোকান থেকে সংগৃহীত রসগোল্লার মধ্যে আরও ৬০ কেজি বাতিল করেন। বিশাল কুমার গুপ্ত এবং ঋতু সাক্সেনা যোধপুরওয়ালা এলাকার একটি মিষ্টির কারখানা থেকে কেশর চমচম, লাড্ডু এবং দুধ, ছানা, রসগোল্লার নমুনা সংগ্রহ করেন। সেগুলিও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।