অক্টোবরে প্রসবকালীন শিশুমৃত্যু শূন্য, নজির জেলা হাসপাতালের - 24 Ghanta Bangla News
Home

অক্টোবরে প্রসবকালীন শিশুমৃত্যু শূন্য, নজির জেলা হাসপাতালের

Spread the love

হাসপাতাল সূত্রে খবর, প্রতি মাসে গড়ে এখানে ৪০০ শিশুর জন্ম হয়। এর মধ্যে ৬০ শতাংশ প্রসূতিই হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। সময়মতো হাসপাতালে পৌঁছতে না-পারা কিংবা প্রসবকালীন জটিলতা-সহ একাধিক কারণে প্রতি মাসে এখানে ১০-১৪টি শিশুর মৃত্যু হতো। এই পরিস্থিতি বদলাতে গত তিন মাস ধরে প্রসূতি বিভাগে বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ প্রসূতিদের দিকে বাড়তি নজর দেওয়া শুরু হয়। সিটিজি পরীক্ষার পাশাপাশি ইউএসজি, রক্ত পরীক্ষা এবং অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়মিত খতিয়ে দেখেন চিকিৎসকেরা। প্রসবের আগে কোনও জটিলতার ইঙ্গিত মিললে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। জরুরি অবস্থায় যাতে সিদ্ধান্ত নিতে দেরি না হয়, সে দিকেও নজর রাখা শুরু হয়। আর তাতেই ফল মিলেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *