ছটপুজোয় শহরের ঘাটে ঘাটে ত্রিস্তরীয় নিরাপত্তা - 24 Ghanta Bangla News
Home

ছটপুজোয় শহরের ঘাটে ঘাটে ত্রিস্তরীয় নিরাপত্তা

Spread the love

এই সময়: চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছটপুজোয় শহরের প্রতিটি ঘাটে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সরকারি সূত্রের খবর, উৎসবের আগের দিন থেকে ছটের পরের দিন পর্যন্ত কলকাতা পুরসভা বিশেষ কন্ট্রোল রুম খুলবে। প্রশাসনিক ঘাটতি ও অসতর্কতা এড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে মন্ত্রীদের নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। ওই মন্ত্রীরা ঘাট পরিদর্শন করবেন। সেই নির্দেশ মেনেই সম্প্রতি কলকাতার একাধিক ঘাট পরিদর্শন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নদী বা জলাশয়ের গভীরতা, জলের স্তর এবং পুণ্যার্থীদের সুরক্ষা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *