বেলঘরিয়ায় INTTUC নেতাকে গুলিকাণ্ডে গ্রেফতার ১, এখনও অধরা মূল অভিযুক্ত - 24 Ghanta Bangla News
Home

বেলঘরিয়ায় INTTUC নেতাকে গুলিকাণ্ডে গ্রেফতার ১, এখনও অধরা মূল অভিযুক্ত

Spread the love

বেলঘরিয়ায় INTTUC নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ। যদিও দুষ্কৃতীরা যে মোটরসাইকেলে করে এসেছিল তার চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে বিকাশ সিং গুলিবিদ্ধ হওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। নির্মলাদেবীর বক্তব্যকে দলবিরোধী বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

শনিবার রাতে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে টেক্সম্যাকো কারখানার কাছে গুলিবিদ্ধ হন তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিং। মোটরসাইকেলে করে এসে গুলি করে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, যে গাড়িটি করে দুষ্কৃতীরা অপারেশ চালিয়েছে তার মালিক ভিকি যাদব নামে এক যুবক। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার রাতে ভিকিকে খড়দা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ভিকিকে জেরা করে এই ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদবের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। 

ওদিকে বিকাশ সিং গুলিবিদ্ধ হওয়ার পর নিজের প্রাণের আশঙ্কার কথা জানিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। নির্মলাদেবীর সেই বক্তব্যকে দলবিরোধী কাজ বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, কাউন্সিলরের এই বক্তব্য নিজের সরকারের ওপর অনাস্থা প্রকাশ। কাউন্সিলর ভয় পেলে সাধারণ কর্মীরা সেখানে কী ভাবে কাজ করবেন? সাধারণ মানুষ কার ভরসায় বাঁচবে?

ওদিকে নির্মলাদেবীর পালটা দাবি, তৃণমূলে দুষ্কৃতীরা ঢুকে গিয়েছে। তাই শুধু তিনি নন, কাামরহাটি পুরসভার অন্তত ১২ জন কাউন্সিলর তাঁর মতো প্রাণের আশঙ্কা করছেন। ফোনে তাঁরা নির্মলাদেবীকে সেকথা জানিয়েছেন।

গুলিবিদ্ধ বিকাশ সিংয়ের কলকাতার হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। তিনি বিপন্মুক্ত। 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *