West Bengal Live News Update: আজ কলকাতায় মেগা মিছিল বিজেপির, আসছেন নিতিন নবীন | West Bengal Live News Suvendu Adhikari BJP Nitin Nabin Gyanesh Kumar Delhi Protest INDIA Alliance Rahul Gandhi update on 2 November
আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোটের কর্মসূচির পাল্টা কর্মসূচি করছে বিজেপিও। বিভিন্ন রাজ্য, শহরে ঘুরে ঘুরে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল করছেন বিজেপির শীর্ষনেতারা। সোমবার সেই মিছিলে যোগ দিতে কলকাতায় আসছেন নিতিন নবীন। দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় পৌঁছোনোর কথা তাঁর। বিকেলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ শীর্ষ নেতারা। এছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে আজ। নজর থাকবে দিল্লির দিকেও। অন্যদিকে, ‘অর্ণব’-এর পর এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যার নাম ‘মুরাসু’। ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে থাকে, সেদিকে নজর থাকবে দিনভর।