SIR মানে কী? বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিল করে বিজেপি। সেই মিছিলে নিতিন নবীনের দু’পাশে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মিছিলে আগত সাধারণ মানুষকে ধন্যবাদ জানান শুভেন্দু। তারপরই বিরোধীদের নিশানা করেন।