iPhone 12-তে তৈরি বাংলা ছবি ‘মোহনা’
সিনেমা তৈরি করতে গেলে চাই বড় বাজেট, উন্নতমানের ক্যামেরা, অত্যাধুনিক আলো ও প্রযুক্তিগত পরিকাঠামো—প্রচলিত ধারণা এমনই। কিন্তু সেই ধারণাকেই কার্যত চ্যালেঞ্জ জানাল বাংলা পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মোহনা—টাইডস অফ ডেস্টিনি’। কোনও দামি ক্যামেরা নয়, গোটা ছবির শুটিং হয়েছে মাত্র একটি আইফোন ১২ ব্যবহার করে। সঙ্গে ছিল একটি ছোট এলইডি লাইট এবং সাধারণ টাংস্টেন বাল্ব। সীমিত সরঞ্জাম ও আর্থিক সামর্থ্যের মধ্যেও যে পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করা সম্ভব, সেই বার্তাই দিতে চাইছে এই স্বাধীন চলচ্চিত্র।