ইউনেস্কোর নাম ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এ বার লালবাজারে তলব করা হলো ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে। সূত্রের খবর, ইন্দ্রানীলের মেয়ের নামে দু’টি সংস্থা রয়েছে। তাতে টাকার লেনদেনও হয়েছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজার।