সূর্য ডুবলেই আম খাচ্ছেন? দ্রুত অভ্যাস বদলান, নাহলে… – Bengali News | Dont eat mangoes at night know what expert says
গরম পড়লেই ফলের বাজারে রাজত্ব করে ফলের রাজা আম। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি। রয়েছে ফাইবার, অ্য়ান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক সুগার। তাই আম যেমন খেতে ভাল, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভাল। তবে আম খাওয়ার রয়েছে বিশেষ নিয়ম! যা না মানলে, উপকারের থেকে বেশি অপকার হবে।
সকালে বা দুপুরে খেয়ে থাকি। তবে অনেকেই আম রাতেও ডিনারের সঙ্গে খান। অনেকে আবার জ্যুস করেও খেয়ে ফেলেন। তবে চিকিৎসকদের কথায়, সকালে বা দুপুরে আম খেলেও, সূর্য ডুবলে অর্থাৎ সন্ধ্যা বা রাতে ভুলেও আম খাবেন না। এতে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে।
রাতের বেলা খাবার হজম করার প্রক্রিয়া স্লথ হয়ে যায়। সেই কারণে আমের মতো পুষ্টিগুণে ভরপুর ফল খাওয়া উচিত নয়। এতে বদহজম, গ্য়াস, পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে।
এই খবরটিও পড়ুন
রাতের বেলা আম খেলে ওজন বাড়তে পারে। কেননা, আমে রয়েছে উচ্চ ক্যালোরি ও সুগার। রাতে ঠিকঠাক হজম না হলে, ওজন বাড়তে পারে।
আম খেলে শরীরে মধ্যে এনার্জির মাত্রা বেড়ে যায়। সেই কারণেই শরীর ক্লান্ত থাকলেও ঘুম আসতে চায় না। অনিদ্রার সমস্যা বাড়তে পারে রাতে আম খেলে।