ঘর বদলাবে শনি, ক্রুর দৃষ্টিতে ছারখার হবে জীবন, পথে বসতে হতে পারে কোন ৩ রাশিকে?
জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল ও ন্যায়ের অধিপতি মনে করা হয়। ব্যক্তির কর্ম অনুসারেই ফল প্রদান করে শনি। তাই এই গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পাঁজি অনুসারে, ২০২৭ সালের ৩ জুন শনি মেষ রাশিতে প্রবেশ করবে। মেষকে শনির নীচ রাশি হিসেবে গণ্য করা হয়। শনির এই গোচরের ফলে কোন কোন রাশির জীবন চ্যালেঞ্জে ভরে উঠবে?
মেষ রাশি

মেষ রাশিতেই শনির গোচর হতে চলেছে। ফলে এই রাশির জাতকদের উপর শনির সাড়ে সাতির প্রভাবও থাকবে। জ্যোতিষ গণনা অনুসারে, এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে। ছোটখাটো বিষয়েও রাগ বা বিরক্তি তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। কোনও কাজ প্রায় শেষ হয়ে এসেও আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অকারণে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না। স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করুন।
বৃষ রাশি

বৃষ রাশির দ্বাদশ ঘরে শনির গোচর হবে। এর ফলে এই রাশির জাতকদের উপর শনির সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে। এই সময় অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। ফলে আর্থিক বাজেটে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। তাই টাকার লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। আইনি সমস্যা বা বিবাদে জড়িয়ে পড়লে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি

কন্যা রাশির অষ্টম ঘরে শনির গোচর হবে। জ্যোতিষশাস্ত্রে শনির এই অবস্থানকে ধাইয়ার প্রভাবের সঙ্গে যুক্ত করা হয়। এই সময় চাকরি ও ব্যবসায় নানা বাধার মুখে পড়তে হতে পারে। কোনও কাজ সম্পূর্ণ করতে আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং স্বাস্থ্যের যত্ন নিন। বিনিয়োগের ক্ষেত্রেও তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। নিজের পরিকল্পনা সকলকে না জানিয়ে, কাজ করে যান।