৭৫ ফুটের মণ্ডপে পাহাড়ের ভুবনেশ্বরী মন্দির, বারাসতে বিশেষ আয়োজন
বারাসতের ব্যায়াম সমিতির কালীপুজো এ বছর ৭৫তম বর্ষে। সুবর্ণ নয়, প্ল্যাটিনাম জয়ন্তীর এই বিশেষ বছরে দর্শনার্থীদের চমক দিতে তৈরি হচ্ছে ৭৫ ফুট উচ্চতার পুজো মণ্ডপ। এ বারের থিম পাহাড়ের ভুবনেশ্বরী মন্দিরের আদল। মণ্ডপসজ্জার পাশাপাশি থাকছে অঘোরী নৃত্যের বিশেষ আয়োজন। ৭৫ বছরের উদযাপনে কী কী থাকছে পুজো কমিটির পরিকল্পনায়? দেখুন এই সময়-এর বিশেষ প্রতিবেদন।