‘খেটে খাই, পরের টাকায়…’, সটান হাজির থানায়, অশোকনগরের ভ্যানচালকের কাণ্ডে হতবাক সকলে - 24 Ghanta Bangla News
Home

‘খেটে খাই, পরের টাকায়…’, সটান হাজির থানায়, অশোকনগরের ভ্যানচালকের কাণ্ডে হতবাক সকলে

Spread the love

ভ্যান চালিয়ে চলে সংসার। দিনে কয়েকশো টাকা উপার্জন করেই মন খুশি করে বাড়ি ফেরেন অশোকনগরের বাসিন্দা গোবিন্দ দাস। সেই দিনটা ছিল অন্য রকম। বাড়ি ফেরার পথে ভ্যানেই মেলে একটি প্লাস্টিকের প্যাকেট। যাতে ছিল লক্ষ লক্ষ টাকা। দিন আনা-দিন খাওয়ার জীবনে সেই টাকার অঙ্ক ভাগ্য বদলে দিতে পারত। গোবিন্দ দাস সেই পথে হাঁটেননি। লোভ-লালসার জগতে সততার পরিচয় দিলেন ছাপোষা ভ্যানচালক।

রবিবার গোবিন্দের ভ্যানে অশোকনগর থেকে একজন যাত্রী ওঠেন হাবরা স্টেশন যাবেন বলে। গোবিন্দ ভ্যান নিয়ে যাত্রীকে স্টেশনে নামিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ নিজের গাড়িতে লক্ষ্য করেন সেই প্যাকেট পড়ে আছে। প্লাস্টিকের প্যাকেট খুলতেই দেখা যায় ২০০ ও ৫০০ টাকার বান্ডিল। প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন গোবিন্দ।

বাড়ি ফিরে যান গোবিন্দ। বিষয়টা পরিবারের সকলকে জানান। পরিবারের সকলেই মতামত দেন, সেই টাকা পুলিশের কাছে জমা দিয়ে আসার জন্য। সোমবার হাবরা থানায় গিয়ে সেই টাকা ভর্তি প্যাকেট জমা দিয়ে আসেন গোবিন্দ। পুলিশ জানিয়ে দেয়, যাঁরা টাকা, তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে সেটি ফিরত নিয়ে যেতে পারেন।

গোবিন্দ বলেন, ‘এই টাকা দেখে কিছুক্ষণের জন্য ঘাবড়ে গিয়েছিলাম। আমরা গরিব মানুষ। খেটে খাই আমরা। পরে টাকার উপর কোনও লোভ নেই। পরিবারের সঙ্গে কথা বলেই সেই টাকা থানায় এসে জমা করলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *