প্রার্থী তালিকা প্রকাশের পরেই ধাক্কা আপ শিবিরে, দল ছাড়লেন দুই বিধায়ক
শনিবারই প্রকাশিত হয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি (AAP)-র প্রথম প্রার্থী তালিকা। তার পরের দিনেই বড় ধাক্কা খেল পাঞ্জাবের শাসক দল। পদত্যাগ করলেন আম আদমি পার্টির দুই বিধায়ক। শুধু মাত্র বিধানসভা থেকেই নয়, আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদও ছেড়েছেন হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌড়ামাজরা। সানৌর আসনের বিধায়ক ছিলেন হরমিত সিং পাঠানমাজরা। আর সামানা কেন্দ্রের বিধায়ক ছিলেন চেতন সিং জৌড়ামাজরা। রবিবার দল ছাড়ার কথা ঘোষণা করার সঙ্গেই আম আদমি পার্টি এবং দলের নেতা অরিবন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তাঁরা।