Canning: রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ক্যানিংয়ে, খুনের সন্দেহে তদন্ত শুরু পুলিশের - Bengali News | Bloody body recovered in Canning, huge tension over the recovery of the bloody body, police have started an investigation - 24 Ghanta Bangla News
Home

Canning: রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ক্যানিংয়ে, খুনের সন্দেহে তদন্ত শুরু পুলিশের – Bengali News | Bloody body recovered in Canning, huge tension over the recovery of the bloody body, police have started an investigation

Spread the love

ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla

ক্যানিং: রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ক্যানিংয়ে। ক্যানিং এক নম্বর দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের মাতলা নদীর ফিশারির এলাকায় রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ। খবর পেতেই ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। দ্রুত দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেন।

ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা জামা-কাপড় ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। ওই ফোনের সূত্র ধরেই মৃতের পরিচয় জানা যায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শামিম পৈলান। বাড়ি উস্থি থানা এলাকায়। স্থানীয় লোকজনদের সন্দেহ, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে ওই জায়গায় ফেলে গিয়েছে। কিন্তু খুনের কারণ নিয়ে দানা বেঁধেছে সন্দেহের বাতাবরণ। 

পরিচয় জানার পরই খবর দেওয়া হয় শামিমের পরিবারে। খবর পাওয়ার পরই তাঁরা ছুটে আসেন ক্যানিং থানায়। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা ধোঁয়াশায় রয়েছেন তাঁরাও। পুলিশ ইতিমধ্যেই যে জায়গা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে সেখানকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মৃতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে। ওই ব্যক্তির কোনও ব্যক্তির সঙ্গে শত্রুতা ছিল না তা বোঝার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইরে থেকে এসেই ওই ব্যক্তিকে খুন করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই দেহের ময়নাতদন্তের তোড়জোড়ও শুরু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *