IND vs NZ Scorecard: সেইফার্টের ব্যাটে মানরক্ষা, সিরিজ জিতেও জোড়া হার শ্রেয়সদের | Tim Seifert helped NZ to win the last match vs India at Hamilton - 24 Ghanta Bangla News
Home

IND vs NZ Scorecard: সেইফার্টের ব্যাটে মানরক্ষা, সিরিজ জিতেও জোড়া হার শ্রেয়সদের | Tim Seifert helped NZ to win the last match vs India at Hamilton

Spread the love

হ্যামিল্টন: প্রথমে টানা ৩ ম্যাচে জয়, তারপর জোড়া হার – একই সিরিজে হর্ষ-বিষাদ, দুইয়েরই স্বাদ পেয়ে গেল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং। ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে প্রথম ৩ ম্যাচেই জিতে ৩-০ এগিয়ে গিয়েছিল ভারত। এর ফলে পরের দুটি ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল স্রেফ নিয়মরক্ষার। সেই ২ ম্যাচ জিতেই একটু হলেও মুখরক্ষা করল নিউজিল্যান্ড। আগের ম্যাচে ৮৭ রানে জয়ের পর আজ ৭ উইকেটে জিতল কিউয়িরা। নেপথ্যে, টিম সেইফার্ট। বলে রান করলেন তিনি।

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। আজ ব্যর্থ হলেন দুই ওপেনার সঞ্জু (৪) ও অভিষেক (১)। ৪ ওভারের মধ্যেই জোড়া উইকেট পড়ে যায় ভারতের। এরপর থেকেই দলকে টেনে তোলেন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। ৩২ বলে ৬১ রান করলেন ঈশান। একই সঙ্গে ভারতের জার্সিতে জোড়া রেকর্ড গড়লেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান পূর্ণ করা ভারতীয়দের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন ঈশান। একই সঙ্গে এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান করার নজিরও গড়লেন ঈশান। ২৩ বলে হাফ সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন শ্রেয়সও। মারলেন ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি। আজ রান পেলেন না তিলক ভার্মা (৬)। ২৩ বলে ৩৩ রান করেন নমন ধীর। শেষ অবধি ২০ ওভারে ১৯১ রান তোলে ভারত। মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন কিউয়ি পেসার অ্যাডাম মিলনে।

জবাবে প্রথম দুই ওভারের মধ্যেই ফিন অ্যালেন (২) আউট হলেও শুরু থেকেই ভারতীয় বোলিং বিভাগকে চাপে ফেলে দিয়েছিলেন টিম সেইফার্ট। শেষ অবধি ৫০ বলে ৯৩ রান করে তিনি তখন আউট হলেন, তখন পুরো ম্যাচই স্যান্টনারদের ঝুলিতে। তাঁকে প্রথমে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ড্যারেল মিচেল (২৯) ও গ্লেন ফিলিপ্স (৬৫)। এঁদের বদান্যতায় ১২ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *